ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাটি খুঁড়ে পাওয়া গেলে ১৪১ ভরি স্বর্ণালংকার

অাকাশ জাতীয় ডেস্ক:

চোখে মরিচের গুড়া দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নেয়া ১৪১ ভরি স্বর্ণালংকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরপাড়ে মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত মধ্য রাতে উপজেলার বণিকপাড়া এলাকার একটি পুকুরপাড়ে মাটি খুঁড়ে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া বাকি ৩৯ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৮ লাখ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

এ ঘটনায় সাঈদুল হক (৪০) ও এমরান খাঁ (৩৫) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। তাদের বাড়ি ওই উপজেলার কুট্টাপাড়া ও বড্ডাপাড়া এলাকায়।

পুরো অভিযানটি পরিচালনা করা হয়েছে সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকিরের নেতৃত্বে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাঈদুল ও এমরানকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ছিনতাই করা স্বর্ণালংকারগুলো উপজেলার বণিকপাড়া এলাকার নিত্য তলাপাত্রের বাড়িতে রাখা আছে। তিনিও ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তবে শুক্রবার সকালেই তিনি ভারতে পালিয়ে গেছেন।

পরে তার পরিবারের লোকজনের দেয়া তথ্য মতে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে মাটি খুঁড়ে ১৪১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির জানান, ছিনতাই হওয়া বাকি স্বর্ণালংকার ও নগদ টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

ধারণা করা হচ্ছে, কিছু টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে বাকি টাকা ও স্বর্ণালংকার নিয়ে নিত্য তলাপাত্র ভারতে পালিয়ে গেছেন।

গত মঙ্গলবার সরাইল বাজারের আপন শিল্পালয়ের মালিক বিষ্ণু বণিকের চোখে মরিচের গুড়া দিয়ে তার কাছ থেকে ১৮০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাটি খুঁড়ে পাওয়া গেলে ১৪১ ভরি স্বর্ণালংকার

আপডেট সময় ০২:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮