ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাশোগি হত্যায় পাঁচ সৌদি কর্মকর্তার ফাঁসি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় পাঁচ কর্মকর্তার ফাঁসির আদেশ দিয়েছে সৌদি আরব।

পাশাপাশি হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

এএফপির প্রতিবেদনে বলা হয়, খাশোগি হত্যা ইসু্যতে সৌদির ওপর ক্রমবর্ধমান বৈশ্বিক চাপের কারণে দোষী পাঁচজনের ফাঁসির আদেশ দেয়া হল।

ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি বিয়ের জন্য কাগজপত্র সংগ্রহ করতে ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসু্যলেটে যান। এরপর সেখান থেকে আর বের হননি তিনি।

এ সম্পর্কে সৌদি আরবের সরকারি আইনজীবী অফিসের এক মুখপাত্র বলেন, হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। এরপর কনসু্যলেটের বাইরে থাকা এজেন্টের হাতে সেগুলো তুলে দেয়া হয়।

সিএনএন জানায়, এ ঘটনায় মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের আদেশ ও বাস্তবায়নে সরাসরি জড়িত পাঁচজন সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে।

অ্যাটর্নি জেনারেল সৌদ আল মুজিব, সৌদির সাবেক উপ-গোয়েন্দা প্রধান আহমেদ আল-আসিরি খাশোগিকে সৌদিতে ফেরত পাঠানোর ব্যবস্থা করার আদেশ দেন। এছাড়া তিনি ১৫ জনের একটি দল গঠন করেন।

তিনি বলেন, এ দলটি সমঝোতা দল, গোয়েন্দা দল ও আইনগত দলে ভাগ হয়ে যায়। এর মধ্যে সমঝোতা দলটি হত্যাকাণ্ডের আদেশ দেয়।

সৌদি আরব শুরু থেকে দাবি করে আসছিল তারা এ বিষয়ে কিছু জানে না। কিন্তু পরবর্তী সময় তারা স্বীকার করে, একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে।

তারা ঘটনার পরিবর্তিত কাহিনী আদালতে তুলে ধরেন। তুরস্কের কনস্যুলেটেই যে খাশোগিকে হত্যা করা হয়েছে তা স্বীকার করার পর সৌদি আরব তাদের গোয়েন্দা বিভাগের উপ-প্রধান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মিডিয়া প্রধানসহ উচ্চ পদস্থ পাঁচ কর্মকর্তাকে বহিষ্কার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাশোগি হত্যায় পাঁচ সৌদি কর্মকর্তার ফাঁসি

আপডেট সময় ০১:২২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮