ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু

বগুড়ায় মুখে বিষ ঢেলে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শেরপুরে বিষ খাইয়ে এক বছর বয়সী ছেলে শামীম হোসেনকে হত্যার পর মা শান্তা ইসলাম (২০) আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগড়া কলোনী এলাকার বাড়িতে বিষপান করার পর বিকালে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, শেরপুর উপজেলার বাগড়া কলোনী এলাকার মামুন মণ্ডল প্রায় ৩ বছর আগে পার্শ্ববর্তী বড়ইতলি গ্রামের সানাউল্লাহর মেয়ে শান্তাকে বিয়ে করেন। দাম্পত্যজীবনে শামীম নামে তাদের এক বছর বয়সী ছেলে রয়েছে।

মুরগি ফার্মের কর্মচারী মামুন ও তার মা কারণে-অকারণে শান্তাকে নির্যাতন করতেন। দুদিন আগে তারা দুজন শান্তাকে মারপিট করেন। এ ঘটনায় ক্ষোভে ও দুঃখে শান্তা বৃহস্পতিবার বেলা ২টার দিকে শিশু শামীমকে বিষপান করায় এরপর তিনি নিজে বিষপান করেন। বাড়ির লোকজন টের পেয়ে তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৩টায় মুমূর্ষু মা ও ছেলেকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বগুড়া মেডিকেল ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, ভর্তির ১৫ মিনিট পর মা ও ছেলের মৃত্যু হয়েছে। দাম্পত্য কলহে গৃহবধূ শান্তা সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজে খান। এ ব্যাপারে সদর থানায় ইউডি মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় এ খবর পাঠানোর সময় শান্তার বাবা সানাউল্লাহ শেরপুর থানায় তার মেয়েকে সন্তানসহ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জামাই ও বিয়ানের বিরুদ্ধে মামলা করছিলেন।

ওসি আরও জানান, মামলার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় মুখে বিষ ঢেলে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আপডেট সময় ১০:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮