ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চোখ হারানো ১৭ জনকে ক্ষতিপূরণের রায় আপিলেও বহাল

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষুশিবিরে চিকিৎসা করতে গিয়ে চোখ হারানো ১৭ জনকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগেও বহাল রয়েছে।

ক্ষতিপূরণের এ অর্থ ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান আইরিশ এন্টারপ্রাইজকে দিতে হবে।

আইরিশ কোম্পানি এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আপিল বিভাগ নো অর্ডার আদেশ দিয়েছেন। ফলে আইরিশ কোম্পানিকে ক্ষতিগ্রস্ত ১৭ রোগীকে পাঁচ লাখ টাকা করে দিতে হবে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী অমিত দাসগুপ্ত। অপারেশনে যে কোম্পানির ওষুধ ব্যবহার করা হয়েছে, সেই কোম্পানির পক্ষে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম।

গত ২১ অক্টোবর ১৭ জনকে ১০ লাখ টাকা করে দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইরিশ কোম্পানিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ আদেশের পর আইরিশ কোম্পানি আপিল বিভাগে আবেদন করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ মোতাবেক ১৩ নভেম্বর ক্ষতিগ্রস্তদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেন।

ওই ১৭ জনের চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ সরবরাহ করেছিল আইরিশ কোম্পানি। ওই ওষুধের কোনো নিবন্ধন ছিল না। এ জন্য আইরিশ কোম্পানিকেও পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

দেশে মেডিকেল নেগলেজেন্সির বিষয়টি মনিটরিংয়ের জন্য পর্যাপ্ত আইন নেই এবং পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই। তাই সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। যে কমিটির প্রধান হবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি।

ওই কমিটি ভবিষ্যতে মেডিকেল নেগলেজেন্সি ঘটলে সেটি দেখবে এবং ক্ষতিপূরণের হার নির্ধারণ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চোখ হারানো ১৭ জনকে ক্ষতিপূরণের রায় আপিলেও বহাল

আপডেট সময় ০২:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮