ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটারকে আবারও সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে রয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনিই।

আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন একাধিক টাইগ্রেস ক্রিকেটার।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে রয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনিই। এছাড়া বড় লাফ দিয়েছেন বাছাইপর্ব জুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক ক্যামিও ইনিংস খেলা সোবহানা মোস্তারী। ১৬ ধাপ এগিয়ে বর্তমানে ৩৬ নম্বরে রয়েছেন তিনি।

বাছাইপর্বে শুরুর দিকে ভালো করে শেষ দিকে চুপসে যাওয়া শারমিন আক্তার সুপ্তা কিছুটা পিছিয়ে গেছেন। ১৩ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে আছেন তিনি। ৫ ধাপ উন্নতি করেছেন ওপেনার দিলারা আক্তার, রয়েছেন ৬৫ নম্বরে।

বোলারদের মধ্যে যথারীতি বাংলাদেশিদের মধ্যে সেরা রাবেয়া খান, রয়েছেন নিজের আগের ১৪তম অবস্থানেই। ৮ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন নাহিদা আক্তার। শুরুর দিকে ভালো করলেও শেষ দিকে কিছুটা পড়তির দিকে থাকায় ৩ ধাপ পিছিয়ে ফাহিমা খাতুন নেমে গেছেন ৩৩ নম্বরে।

বিশাল লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার। ৪৩ ধাপ এগিয়ে ১০০ এর বাইরে থাকা স্বর্ণা এখন রয়েছেন ৭৪ নম্বরে। এছাড়া বোলারদের মধ্যে বিশাল লাফ দিয়েছেন মারুফা আক্তারও। ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০তে ঢুকেছেন মারুফা। বর্তমানে ৯২ নম্বরে রয়েছেন তিনি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বেথ মুনি এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে অ্যানাবেল সাদারল্যান্ড শীর্ষস্থান ধরে রেখেছেন, দুজনই অস্ট্রেলিয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

আপডেট সময় ০৪:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬