ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুরকে ফিরিয়ে ভয়ংকর জুটি ভাঙলেন মিরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্রেন্ডন টেইলরের সঙ্গে ক্রিজে জমে গিয়েছিলেন পিটার মুর। দারুণ মেলবন্ধন গড়ে উঠেছিল তাদের মধ্যে। কি স্পিন, কি পেস-কোনো কিছু দিয়েই আটকানো যাচ্ছিল না তাদের। পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিলেন এ জুটি। অবশেষে ভাঙল এ ভয়ংকর জুটি।

শর্ট লেগে ইমরুল কায়েসের তালুবন্দি করে পিটার মুরকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। এতে ভাঙল টেইলর-মুরের ৬৬ রানের জুটি। এ জুটি ভাঙায় জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ৫ উইকেটে ১৯১ রান করেছে জিম্বাবুয়ে। টেইলর ৮৩ রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশের জয়ের পথে এখন বড় কাঁটা তিনিই। ২ রান নিয়ে তার নতুন সঙ্গী রেজিস চাকাভা। জয়ের জন্য সফরকারীদের দরকার এখনও ২৪৮ রান। হাতে আছে ৫ উইকেট এবং দেড় সেশন।

আগের দিনের ২ উইকেটে ৭৬ রান নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দুই ইনফর্ম ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ৪ এবং শন উইলিয়ামস ২ রান নিয়ে খেলা শুরু করেন। মন্থর শুরু করেন তারা। তবে খুব বেশিদূর এগোতে পারেননি। উইলিয়ামসকে সরাসরি বোল্ড করে ড্রেসিং রুমের পথ ধরান মোস্তাফিজুর রহমান। বেশিক্ষণ টিকতে পারেননি সিকান্দার রাজাও। তাকে কট অ্যান্ড বোল্ড করে ফেরান তাইজুল ইসলাম। ফলে চাপে পড়ে জিম্বাবুয়ে।

এর আগে জবাব দিতে নেমে শুরুটা দারুণ করে জিম্বাবুয়ে। বিনা উইকেটে ৬৮ রান তুলে ফেলে সফরকারীরা। কিন্তু এরপর ২ রানে ২ উইকেট হারান তারা। হ্যামিল্টন মাসাকাদজাকে (২৫) ক্যাচ তুলতে বাধ্য করেন মেহেদী হাসান মিরাজ। অপর ওপেনার ব্রায়ান চারিকে (৪৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মুরকে ফিরিয়ে ভয়ংকর জুটি ভাঙলেন মিরাজ

আপডেট সময় ০২:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮