ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রাম-৫: ধানের শীষের প্রার্থী হতে চান বাবা-ছেলে!

অাকাশ জাতীয় ডেস্ক: 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হতে চান বাবা ও ছেলে।

তারা উভয়েই রাজনীতিতে বেশ সক্রিয়। চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে দুজনেরই শক্ত অবস্থান রয়েছে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন চাইছেন তারা।

বিএনপির এ দুই নবীন-প্রবীণ কেন্দ্রীয় নেতা হলেন মীর নাছির উদ্দীন ও তার একমাত্র ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন।

মঙ্গলবার তারা দুজনেই হাটহাজারী বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উল্লেখ্য, মীর নাছির উদ্দীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান।

তিনি জোট সরকারের আমলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন।

তার ছেলে মীর হেলাল উদ্দীন সুপ্রিমকোর্টের তরুণ আইনজীবী। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

এ ছাড়া সুপ্রিমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক হিসাবে দলের নেতাকর্মীদের আইনি সহযোগিতা দিয়ে আসছেন।

অল্প সময়ের মধ্যে তিনি চট্টগ্রামের রাজনীতিতে নিজের আলাদা একটি বলয় তৈরি করতেও সক্ষম হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম-৫: ধানের শীষের প্রার্থী হতে চান বাবা-ছেলে!

আপডেট সময় ০১:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮