ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু

কাশ্মীরকে চায় না পাকিস্তান: আফ্রিদি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কাশ্মীর নিয়ে সাবেক পাক ক্রিকেটার শহীদ আফ্রিদির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। কাশ্মীরে সাম্প্রতিক সময়ের জটিলতা নিয়ে তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। সেখানে তিনি কাশ্মীর ও পাকিস্তান নিয়ে মন্তব্য করেন। এমন এক সময় বিতর্কিত মন্তব্য করে বসলেন যখন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছেন সাবেক ক্রিকেট কিংবদন্তি ইমরান খান।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে পাক শিক্ষার্থীদের উদ্দেশে নিজের দেশকে নিয়ে করা ৩৮ বছর বয়সী আফ্রিদির এ ধরনের মন্তব্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া ভিভিওতে তিনি বলেন, ‘আমি বলছি, কাশ্মীরকে চায় না পাকিস্তান। তবে এটা ভারতকেও দেয়া যাবে না। কাশ্মীরকে স্বাধীন হতে দিন। এতে অন্তত মানবতা বাঁচবে। মানুষকে মরতে দেয়া যাবে না…পাকিস্তান কাশ্মীরকে চায় না…এমনকি চারটি প্রদেশকেও পরিচালনা করতে পারে না পাকিস্তান।’

আফ্রিদি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবতা। সেখানে মানুষ মারা যাচ্ছে, এটা কষ্টকর। যে কোনো মৃত্যুই কষ্টের, তা যে সম্প্রদায়েরই হোক না কেন।’

এর আগে ২০১৬ সালে আফ্রিদি বলেছিলেন, ‘কাশ্মীরের অনেক ভক্ত পাকিস্তানের ক্রিকেটকে সমর্থন করেন।’ তখন আফ্রিদির ওই টুইটের জবাবে ভারতীয়রা বলেন, ‘নিজের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টানতে ব্যর্থ পাকিস্তান। ২৬/১১ মুম্বাই হামলার পরিকল্পনাকারী হাফিজ সাইদকে নির্বিঘ্নে চলাফেরার সুযোগ দিয়েছে।’ সূত্র: এনডিটিভি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা

কাশ্মীরকে চায় না পাকিস্তান: আফ্রিদি

আপডেট সময় ১০:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮