ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কার্স্টজেন নেইলসেনকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হোয়াইট হাউসের বর্তমান ও সাবেক পাঁচ কর্মকর্তার বরাতে দৈনিক ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, যদি দ্রুতই তাকে সরানো না হয়, তবে আসছে যে কোনো সপ্তাহে তাকে প্রশাসন থেকে অপসারণ করা হতে পারে।

নেইলসেনের সঙ্গে দক্ষিণ টেক্সাসের সীমান্ত এলাকায় মার্কিন বাহিনী পরিদর্শনে যাওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। তিনি সেই সফর ইতিমধ্যে বাতিল করেছেন।

নিজের সহকারীদের ট্রাম্প বলেন, যত দ্রুত সম্ভব কার্স্টজেন নেইলসেনকে তিনি প্রশাসন থেকে বের করে দিতে চান।

অভিবাসন নিয়ে নেইলসেন কার্যক্রমে বেশ কয়েক মাস ধরেই ট্রাম্প বিরক্ত ছিলেন। অভিবাসীদের ঠেকাতে নেইলসেনের পারফরম্যান্সকে অনুজ্জ্বল হিসেবে আখ্যায়িত করেন তিনি।

কাজেই ট্রাম্প এমন একজনকে নেইলসেনের স্থলাভিষিক্ত করতে চান, যিনি অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে তার অভিবাসননীতি বাস্তবায়ন করবেন।

হোয়াইট হাউসের তিন কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহেই তাকে অপসারণের ঘোষণা আসতে পারে।

ট্রাম্প এর আগে তার কয়েকটি ব্যক্তিগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিবর্তন করেছেন। নেইলসেনের বরখাস্তের সিদ্ধান্ত মুলতবি করতে হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা জনএফ কেলি লড়াই করে যাচ্ছেন।

তিনি প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত স্থগিত করতে চাচ্ছেন। কিন্তু ট্রাম্প প্রশাসনে কেলির অবস্থাও খুব একটা ভালো না।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এক বছর পূর্তি হওয়ার আগে পদত্যাগ করতে চাচ্ছেন না নেইলসেন। আগামী ৬ ডিসেম্বর তার এ পদে যোগদানের এক বছর পূর্ণ হবে। কিন্তু বেশ কয়েক মাস ধরেই তিনি প্রশাসনিক কর্মকাণ্ডে নাখোশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

আপডেট সময় ০১:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮