ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় ইসরাইলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত রোববার দুই হামাস নেতাসহ সাত ফিলিস্তিনিকে হত্যার পর সোমবার আবারও নির্বিচারে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার নতুন করে ইসরাইলি বিমান হামলা চালালে আরও অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন ইসরাইলি বাহিনী গাজায় অনুপ্রবেশ করে গুপ্ত হামলা চালিয়ে সাত ফিলিস্তিনিকে হত্যা করে। আলজাজিরার খবরে আরও বলা হয়েছে, ২০১৪ সালের পর দেশ দুটির মধ্যে এত ভয়াবহ যুদ্ধ আর হয়নি। এদিকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস জানিয়েছে, সোমবারের বিমান হামলায় তাদের টেলিভিশন স্টেশনের ভবন ধ্বংস হয়ে গেছে।

তবে আল-আকসা টেলিভিশনে চালানো হামলায় কতজন হতাহত হয়েছেন, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমান হামলার পাশাপাশি ইসরাইলি বাহিনী জনবহুল গাজা উপত্যকার বিভিন্ন অবস্থানে গোলাবর্ষণ করেছে।

তবে ইসরাইলের দাবি, দিনের শুরুর দিকে গাজা উপত্যকা থেকে ইসরাইলে কয়েকশ রকেট হামলা চালানোর পর তারা পাল্টা জবাব দিয়েছে।

ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনিদের ছোড়া ৩০০ মিসাইলের প্রায় সবই তাদের আইরন ডোম সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু একটি মিসাইল ইসরাইলের একটি বাসে, আরেকটি দক্ষিণাঞ্চলের একটি ভবনে আঘাত হানে। ওই হামলায় এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, এ বছরের ৩০ মার্চ থেকে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ভূমি ফেরত দেয়ার দাবিতে আন্দোলন শুরুর পর থেকে ইহুদিবাদী দেশটির সেনাদের গুলিতে এ পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় ইসরাইলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৩:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮