ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার অ্যামনেস্টিও প্রত্যাহার করল সু চিকে দেয়া খেতাব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

এবার মিয়ানমারের নেত্রী অং সান সু চি’কে দেয়া সম্মাননা প্রত্যাহার করল মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

২০০৯ সালে অং সান সু চি’কে ‘অ্যাম্বাসাডর অব কনশেন্স’ বা ‘বিবেকের দূত’ নামে ওই খেতাব দিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
লন্ডনভিত্তিক এ সংস্থাটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, সু চি তার এক সময়কার নৈতিক অবস্থান থেকে ‘লজ্জাজনকভাবে’ সরে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত বছর নতুন করে সেনাবাহিনীর অভিযানের পর সেখান থেকে আরও সাত লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসার ঘটনায় সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে সু চির বিরুদ্ধে।

এর আগে আরও কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা সু চিকে দেয়া তাদের খেতাব প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে রয়েছে- কানাডার পার্লামেন্টের দেয়া সম্মানসূচক নাগরিকত্ব, ব্রিটেনের অক্সফোর্ড শহরের দেয়া সম্মাননা, গ্লাসগো নগর কাউন্সিলের দেয়া ফ্রিডম অব সিটি খেতাবসহ আরও অনেক সম্মাননা।

এ তালিকায় সর্বশেষ যুক্ত হল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এর আগে জাতিসংঘও রোহিঙ্গাদের ওপর চালানো বর্মী সেনাবাহিনীর অভিযানকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বলে উল্লেখ করেছে এবং এ অপরাধের দায়ে দেশটির শীর্ষস্থানীয় জেনারেলদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছে।
গৃহবন্দি থাকার সময় গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অং সান সু চির শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়েছিল। সেই সম্মাননাই এখন প্রত্যাহার করে নেয়া হল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার অ্যামনেস্টিও প্রত্যাহার করল সু চিকে দেয়া খেতাব

আপডেট সময় ১২:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮