ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবুলে বড় ধরনের আত্মঘাতী হামলা, নিহত ৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা স্থানীয় সংবাদপত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।

সোমবার জাতিগত সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর ওপর তালেবানের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত আফগান রাজধানীর কেন্দ্রস্থলের একটি হাইস্কুলের সামনে জড় হয়েছিল। তার কাছাকাছি এ বিস্ফোরণ ঘটে।

আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় আনুমানিক দেড়টার দিকে পশতুনিস্তান স্কয়ারের পাশে ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। দেশটিতে চলমান নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক অবনতির কারণে সেখানে শত শত মানুষ বিক্ষোভ করছিলেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র নাসরাত রহিমী বলেন, ওই আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে বিক্ষোভস্থলে আসার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তাকর্মীদের তল্লাশিচৌকিতে তাকে আটক করা হলে সেখানেই বোমার বিস্ফোরণ ঘটায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাবুলে বড় ধরনের আত্মঘাতী হামলা, নিহত ৩

আপডেট সময় ০১:১৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮