ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসা হলো না চাঁদপুরের আরিফের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিয়ের পিঁড়িতে বসা হলো না আরিফের। শনিবার রাতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর গ্রামের গোলাপ খাঁর বাড়ির মোশারেফ হোসেনের ছেলে আরিফ।

নিহত আরিফের মা সালমা বেগম জানান, স্বামী মোশারেফ হোসেনের মৃত্যুর পর বড় ছেলে আরিফ পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৫ বছর আগে ধার-দেনা করে ওমানে পাড়ি জমায়। এর মধ্যে গত প্রায় ২ বছর আগে একবার দেশে এসে কয়েক মাস পরিবারের সঙ্গে কাটিয়ে ফের বিদেশে চলে যায়।

সেখানে গিয়ে আয় রোজগার করে বিয়ের প্রস্তুতি নিয়ে আগামী জানুয়ারিতে বাড়িতে ফেরার কথা ছিল। সে লক্ষ্যে তার বন্ধু মানিকের কাছে বিয়ের সামগ্রী পাঠিয়েছিল। কিন্তু সেই আশা পূরণ হয়নি।

তার চাচাত ভাই মহরম জানান, আরিফের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে কাজ করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে। মা-ভাই বোনসহ সবার মুখে হাসি ফোটাবে। কিন্তু তা আর হলো না। ওমানে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।

উল্লেখ্য, গত শনিবার রাতে ওমানের বারকা শহরে নিজ কর্মস্থলে আরিফ বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসা হলো না চাঁদপুরের আরিফের

আপডেট সময় ০৭:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮