ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঈদে তনিমা হাদীর ‘মনের দোসর’

অাকাশ বিনোদন ডেস্ক:

কিংবদন্তী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর কন্যা তনিমা হাদীর অভিষেক অ্যালবাম প্রকাশ হয় কিছুদিন আগে। আইয়ুব বাচ্চুর কথা-সুর-সংগীতে ‘এই কি জীবন’-এর গানগুলো তৈরি করা হয়েছিলো ২০০২ সালে। এবার এই শিল্পী এসেছেন সদ্য তৈরি করা নতুন গান-ভিডিও নিয়ে। ঈদ উপলক্ষে প্রকাশ হলো তনিমা হাদীর সিঙ্গেল ‘মনের দোসর’।

‘মনের দোসর যদি না হও তুমি/প্রাণের দোসর হওগো আমার/জীবনের প্রতি বাঁকে এলে গো যদি/আমাতে জরিয়ে যেতে এসো না আবার’— এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন আল আমিন, সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। ২০ আগস্ট ‘মনের দোসর’ উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন গান নিয়ে তনিমা বলেন, ‘এটি এ সময়ের গান, খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। গান শুনলে ও ভিডিও দেখলে সবাই বুঝতে পারবেন। আশা করছি আমার অ্যালবামের মতো নতুন গানটিও শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।’

শিল্পী তনিমা জানান, বাংলা ঢোলের উদ্যোগে তার নতুন গানটির ভিডিও তৈরি করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন শিবলী নোমান ও সুস্মিতা সিনহা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ঈদে তনিমা হাদীর ‘মনের দোসর’

আপডেট সময় ০৫:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭