ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা টেস্টে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাজেভাবে সিলেট টেস্ট হেরেছে বাংলাদেশ। সেই পরাজয়ের পেছনে অনেকেই ‘ ভুল একাদশকে’ দায়ী করেছেন। ফলে ঢাকা টেস্টে যে টাইগার একাদশে পরিবর্তন আসছে তা প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন হলো, কারা বাদ পড়ছেন এবং কে কে ঢুকছেন।

গেল টেস্টে এক পেসার নিয়ে নিয়ে খেলেছে বাংলাদেশ। এজন্য সমালোচনার তীরে বিদ্ধ হতে হয় টিম ম্যানেজমেন্টকে। সেই ভুল শোধরাতে চান তারা। ফলে একাদশে নিয়ে আসতে পারেন একাধিক পরিবর্তন।

সিলেট টেস্টে পেস আক্রমণের দায়িত্বে ছিলেন আবু জায়েদ রাহী। হোমটাউন থেকে রাজধানীতে ফিরে একাদশে জায়গা হারাতে পারেন তিনি। তার স্থলাভিষিক্ত হতে পারেন শফিউল ইসলাম। আর ইনজুরির ধকল সামলাতে সেই টেস্ট না খেলা মোস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হচ্ছেন তা প্রায় নিশ্চিত।

তবে রাহীর বদলে যে শফিউল ঢুকে যাচ্ছেন তা নিশ্চিত নয়, তিনি থেকেও যেতে পারেন; আবার তার পরিবর্তে আরেক গতিতারকা খালেদ আহমেদকেও ডাকা হতে পারে।

দুজন পেসার থাকলে একজন স্পিনার বাদ যাবেন। এর বলির পাঁঠা হতে পারেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। শেষ টেস্টে রেকর্ড গড়া তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের কাঁধেই ন্যস্ত থাকবে স্পিন আক্রমণভাগের দায়িত্ব।

বোলিং আক্রমণের মতো ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসতে পারে। একাদশ থেকে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। আবার পরীক্ষা-নিরীক্ষার জন্য থেকেও যেতে পারেন তিনি। বাদ পড়লে তার স্থানে ঢুকতে পারেন মোহাম্মদ মিথুন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত/ মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম/আবু জায়েদ রাহী/ খালেদ আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকা টেস্টে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

আপডেট সময় ০৩:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮