ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নৌকায় উঠতে চান সাকিব আল হাসানও

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান রাজনীতিতে আসছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ থেকে নির্বাচন করার লক্ষে আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।

শনিবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাকিব আল হাসান রোববার সকাল সাড়ে দশটার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন। সাকিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি জানিয়েছেন।

মাগুরার এ কৃতি সন্তান বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।বিশ্বসেরা এই অলরাউন্ডারের ধারাবাহিক পারফরমেন্সে বাংলাদেশ বহু ম্যাচ জিতেছে।

সাকিব আল হাসানের রাজনীতিতে আসার গুঞ্জন বহুদিনের।কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল জানিয়েছিলেন যে, সাকিব ও মাশরাফি আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন।

সাকিবের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস যুগান্তরকে বলেন, ওয়ানডে অধিনায়ক মাশরাফির মনোনয়ন কেনার বিষয়টি শোনেছি। কিন্ত সাকিবের বিষয়টি আমার জানা নেই।

প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চাইছেন। তিনি নড়াইল থেকে নির্বাচন করতে রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

নৌকায় উঠতে চান সাকিব আল হাসানও

আপডেট সময় ০১:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮