ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এমন যুদ্ধ হবে যা কেউ দেখেনি আগে’

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নীতি গোটা বিশ্বকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির মুসলিম নেতা লুই ফারাখান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ বাইবেলে বর্ণিত আরমাগেডন যুদ্ধে পরিণত হতে পারে বলেও হুশিয়ারি দেন তিনি।

ফারাখান বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব নীতি গ্রহণ করছেন তা যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংস ডেকে আনতে পারে।

উল্লেখ্য, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে পৃথিবী ধ্বংসের আগে সত্য ও অসত্যের মধ্যে ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস উল্লেখ রয়েছে। বাইবেলের ভাষায় সেই যুদ্ধকে আরমাগেডন যুদ্ধ হিসেবে সজ্ঞায়িত করা হয়েছে।

লুই ফারাখান বর্তমানে ইরান সফর করছেন। তার এ সফরের মধ্যে গত বৃহস্পতিবার ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

লুই ফারাখান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল তা ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কারণে ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের নীতি ‘আমেরিকাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। এ নিষেধাজ্ঞার ফলে ইরানের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে; যদিও মার্কিন প্রশাসন দাবি করছে ইরানের সরকারকে শাস্তি দেয়াই তাদের উদ্দেশ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘এমন যুদ্ধ হবে যা কেউ দেখেনি আগে’

আপডেট সময় ১০:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮