ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় যুবককে শ্বাসরোধে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক: 

পাবনার আতাইকুলায় সোহেল হোসেন (২২) নামে এক যুবককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সোহেল পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

আতাইকুলা থানার ওসি মো. মনিরুজ্জামান ইসলাম জানান, নিহত সোহেলের বাড়ি ছিল একসময় আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামে। পরে সদর উপজেলার মধুপুরে স্থায়ী হন। তিনি কৃষিকাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন।

মধুপুরের বাড়ি থেকেই বৃহস্পতিবার রাতে বের হয়ে আর ফেরেননি সোহেল। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা মধুপুর মাদ্রাসার কাছে একটি মাঠে সোহেলের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় যুবককে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় ১২:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮