ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

রাজশাহীর সমাবেশে যে বার্তা দেবে ঐক্যফ্রন্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ শুক্রবার দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

আজকের সমাবেশ ঘিরে সবার দৃষ্টি এখন রাজশাহীতে।

জানা গেছে, এ সমাবেশ থেকে এমন কর্মসূচি আসবে যা দেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে যাবে। এখান থেকেই সুষ্ঠু নির্বাচনের গণআন্দোলন শুরু হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার আন্দোলনের কর্মসূচিও ঘোষণা হবে আজকের সমাবেশ থেকে। রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগের সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, মহাসমাবেশে লাখো মানুষের সমাগম হবে।

তিনি বলেন, এ মহাসমাবেশ থেকে এমন কর্মসূচি আসবে, যা দেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে দেবে। রাজশাহী থেকেই অনির্বাচিত সরকারকে বিদায়ের আন্দোলন শুরু হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন।

মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ থেকে বর্তমান অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হবে। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। রেকর্ডসংখ্যক মানুষের সমাগম ঘটবে।

তিনি অভিযোগ করেন, পুলিশের কিছু অতিউৎসাহী ও উচ্চাভিলাষী কর্মকর্তা সমাবেশ ব্যর্থ করতে নানাভাবে বাধা দিচ্ছেন। ইতিমধ্যে ধরপাকড় শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মনসুর রহমানসহ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

মিনু বলেন, সমাবেশে জনসমাগম যেন কম হয়, সে জন্য রাজশাহী-ঢাকা রুটে বাস বন্ধ করে দেয়া হয়েছে। চট্টগ্রাম, সিলেট, ঢাকায়ও ঐক্যফ্রন্টের সমাবেশ কেন্দ্র করে এমনটি করা হয়েছিল।

তারপরও এ মহাসমাবেশ সফল হবে এবং এখান থেকেই সুষ্ঠু নির্বাচনের গণআন্দোলন শুরু হবে বলেন জানান তিনি।

প্রসঙ্গত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীতে এটি চতুর্থ সমাবেশ।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।

তার আগে ২৪ অক্টোবর সিলেটে ও ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীর সমাবেশে যে বার্তা দেবে ঐক্যফ্রন্ট

আপডেট সময় ১২:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮