ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যামেরুনে অপহৃত ৭৮ শিক্ষার্থীর মুক্তি

অাকাশ জাতীয় ডেস্ক:

আফ্রিকার দেশ ক্যামেরুনে অপহরণের শিকার ৭৮ স্কুলশিক্ষার্থী ও অপর তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্কুলের অধ্যক্ষ ও একজন শিক্ষক এখনও উদ্ধার হননি।

ক্যামেরুনের প্রেসবাইটেরিয়ান চার্চের পাশে অপহৃত শিক্ষার্থীদের রেখে যাওয়া হয়। এ সম্পর্কে স্থানীয় একজন বলেন, শান্তিপূর্ণভাবেই এদের মুক্তি দেয়া হয়েছে। মুক্তির জন্য চার্চের পাশে নিয়ে আসা হয় তাদের।

ওই ব্যক্তি আরও বলেন, অপহরণকারীরা জানিয়েছিলো যে শিশুদের মুক্তি দিতে চাচ্ছে তারা। সৃষ্টিকর্তার রহমতে তাদের ফেরত পাই আমরা।

ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের প্রেসবিতেরিয়ান স্কুলের একটি গির্জা থেকে রবিবার রাতে এই অপহরণের ঘটনা ঘটে। কোয়নে গ্রামের ওই স্কুলটিতে হঠাৎ সশস্ত্র একটি চক্র হামলা চালায়। বামেন্ডার প্রেসবাইটেরিয়ান সেকেন্ডারি স্কুলটি উত্তর-পশ্চিম ক্যামেরুনের সবচেয়ে বড় স্কুলগুলির মধ্যে অন্যতম।

যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা এই অপহরণের সাথে জড়িত কিংবা ঠিক কী উদ্দেশে তারা শিক্ষার্থীদের অপহরণ করেছে। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তি পাওয়া শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তাদেরকে পরিবারের কাছে ফেরত দেয়া হবে।

ক্যামেরুনের রাষ্ট্রীয় ভাষা ফ্রেঞ্চ। দেশটির ইংরেজি ভাষাভাষী উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অঞ্চলটির স্বাধীনতা দাবি করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যামেরুনে অপহৃত ৭৮ শিক্ষার্থীর মুক্তি

আপডেট সময় ১২:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮