ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঘরেই তৈরি করুন শীতের ভাপা পিঠা

আকাশ নিউজ ডেস্ক: 

আসছে শীতে। শীতে পিঠা তৈরির ধুম পড়ে যায়। শীতের বিকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার স্বাদই আলাদা। তাই পরিবারের প্রিয়জনদের জন্য বিকালের চায়ের আড্ডায় খাওয়াতে পারেন শীতের ভাপা পিঠা।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন শীতের ভাপা পিঠা।

উপকরণ :

সিদ্ধ চালের গুড়া ২ কাপ, ভেঙে নেওয়া খেজুরের গুড় ১ কাপ, কোরানো নারিকেল ১ কাপ, লবণ প্রয়োজন মতো। যদি ঝাল পিঠা খেতে চান তবে— ধনেপাতা, কাঁচামরিচ ও গাজর কুচি করে দিতে পারেন।

প্রণালী :

চালের গুড়িতে লবণ ও হালকা পানি ছিটিয়ে মেখে নিতে হবে। যেন দলা না বাঁধে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার চালনিতে ভেজা চালের গুড়া চেলে নিন। এতে চালের গুড়া ঝুরঝুরে হবে।

একটি বড় হাঁড়িতে গরম পানি বসিয়ে মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে।

চেলে রাখা চালের গুড়ি একটি বাটিতে এর অর্ধেক পরিমাণ নিয়ে উপরে গুড় ও নারিকেল দিন। পুনরায় চালের গুড়ি দিয়ে ঢেকে দিন। এক টুকরা পাতলা সুতির কাপড় দিয়ে বাটিটি ঢেকে দিন।

এবার বাটিটি উল্টে চুলায় চাপানো হাঁড়ির ওপর পিঠা রেখে সাবধানে বাটি তুলে ফেলুন। পিঠা কাপড় দিয়ে ঢেকে ঢাকনা দিন। ১০-১৫ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরেই তৈরি করুন শীতের ভাপা পিঠা

আপডেট সময় ০৯:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮