ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে স্কুলছাত্রের মৃত্যু, দগ্ধ ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ সদর উপজেলায় অগ্নিকাণ্ডে প্রথম শ্রেণির ছাত্র ইমরান হোসেন (৭) নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মালাম সেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় তিনটি ঘরের মালামাল, নগদ পাঁচ লাখ টাকা পুড়ে গেছে এবং একটি গরু ও একটি ছাগল মারা যায় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক।

ইমরান হোসেন ওই গ্রামের মালাম সেখের ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন বাড়ির মালিক মালাম সেখ, তার স্ত্রী মোনেখা বেগম ও পুত্রবধূ খুশী খাতুন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল হামিদ জানান, রঘুনাথপুর গ্রামের মালাম শেখের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সালাম শেখের ঘরে আগুন লেগে যায়। এ সময় মুহূর্তের মধ্যে পাশের আরও দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় আগুনের তাপে পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বেরিয়ে গেলেও মালাম সেখের ছেলে ইমরান আগুনের হাত থেকে রক্ষা পেতে ঘরের কোণে লুকিয়ে পড়ে। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘর থেকে ইমরানের অগ্নিদগ্ধ দেহাবশেষ উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত সালাম শেখ বলেন, অগ্নিকাণ্ডে আমার ছেলে মারা গেছে। এ বাড়িটি গত কয়েকদিন আগেই বিক্রি করেছি। বাড়ি বিক্রির নগদ ৫ লাখ টাকা আমার ঘরেই রক্ষিত ছিল। সে টাকা আগুনে পুড়ে গেছে। এছাড়া একটি গরু, একটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে স্কুলছাত্রের মৃত্যু, দগ্ধ ৩

আপডেট সময় ০৮:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮