ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এক ওভারে ৪৩ রানের বিশ্বরেকর্ড!

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ৪৩ রান দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন উইলিয়াম লুডিক। নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটে নর্দান ডিস্ট্রিক্টসের বিপক্ষে খেলতে নামে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।

বুধবার ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পেসার উইলিয়াম লুডিক, নিজের করা প্রথম ৯ ওভারে ৪২ রান দিয়ে শিকার করেন এক উইকেট। শেষ ওভারে খরচ করেন ৪৩ রান।

লুডিকের শেষ ওভারে বল আর মাঠের ভেতর পড়তে দেননি নর্দান ডিস্ট্রিক্টসের ব্যাটসম্যান জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন।তারা দুজন মিলে লুডিকের ১০ম ওভারে ৬টি ছক্কা হাঁকান।ওভারে লুডিক দুটি ‘নো’ বল দেন। তাতে এক ওভারে ৪৩ রান আদায় করে নেয় নর্দান ডিস্ট্রিক্টসের ব্যাটসম্যানরা।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে এটাই সর্বোচ্চ রান। এর আগে এমন একটি বাজে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের রংপুরের পেসার আলাউদ্দিন বাবু। ২০১৩ সালে আবাহনীর এই পেসার শেখ জামালের বিপক্ষে এক ওভারে ৩৯ রান দিয়ে বাজে রেকর্ড গড়েছিলেন।

বুধবার কার্টারের অপরাজিত ১০২* এবং হ্যাম্টনের ৯৫ রানে ভর করে ৭ উইকেটে ৩১৩ রান সংগ্রহ করে নর্দান ডিস্ট্রিক্টস। টার্গেট তাড়া করতে নেমে ২৫ রানে হেরে যায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান নেয়ার রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবসের। তিনি ২০০৭ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন। একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ড ব্রডকে ছয় বলে ছক্কা হাঁকিয়ে ৩৬ রানের রেকর্ড গড়েন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংহ।

তবে সব ধরনের ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ৭৭ রান খরচের রেকর্ডও আছে। যেটি গড়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার বার্ট ভিন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

এক ওভারে ৪৩ রানের বিশ্বরেকর্ড!

আপডেট সময় ০৮:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮