ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত মাদার অব হিউমিনিটি গানের ভিডিওতে শাহনূর

আকাশ বিনোদন ডেস্ক:

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রযোজনায় ‘মাদার অব হিউমিনিটি’ শিরোনামে একটি মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এ ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা সাফল্য, তার কঠোর দৃঢ়তা ও উন্নয়নের কথা গানে গানে তুলে ধরা হবে।

সেসব কথাই গানে গানে চিত্রনায়িকা শাহনূরের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানা গেছে। ভিডিওটি নির্মাণ করেছেন রফিকুল ইসলাম বুলবুল। তিনিই গানটি লিখেছেন। গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাদার অব হিউমিনিটি’ খেতাবে ভূষিত হন।

মূলত এ থেকেই উদ্বুদ্ধ হয়ে গানটি করা হয়েছে। গানটির সুর সঙ্গীত করেছেন কাজী জামাল। এতে কণ্ঠ দিয়েছেন জুয়েল, লাভলী শেখ, প্রমিয়া, ডেইজি ও তুহিন। এরই মধ্যে ভিডিওর শুটিং শেষ হয়েছে।

এতে অভিনয় করা প্রসঙ্গে শাহনূর বলেন, ‘প্রধানমন্ত্রী মাদার অব হিউমিনিটি, এটি বহুবার প্রমাণিত হয়েছে। তিনি আমাদের দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। গানের মধ্যে তার সাফল্য আমি তুলে ধরব। আমার অভিনয় জীবনের অন্যতম একটি কাজ হতে যাচ্ছে এটি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত কাজটি নিয়ে।’

আগামী সপ্তাহে গানটি প্রথমে বাংলাদেশ টেলিভিশনে এবং পরবর্তীতে অন্য সব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে নাটক ও চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন শাহনূর।

গেল সপ্তাহে জয় সরকারের পরিচালনায় ‘ইন্দুবালা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পাশাপাশি রাশিদ পলাশের ‘পদ্মপুরাণ’ চলচ্চিত্রেও অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত মাদার অব হিউমিনিটি গানের ভিডিওতে শাহনূর

আপডেট সময় ১১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮