ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কালীগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় মাদক কারবারি গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার শীর্ষ মাদক কারবারি ও ১৯ মাদক মামলার আসামি শফিকুল ইসলাম শফুকে (৪৫) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার মধ্যরাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব তেঁতুলতলা এলাকা থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। গুলিবিদ্ধ শফিকুল ইসলাম উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের চালান নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে কয়েকজন মাদক বিক্রেতা দলগ্রাম ইউনিয়ন অতিক্রম করছে, এমন খবরে রবিবার মধ্যরাতে কালভৈরব তেঁতুলতলা এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা করলে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম শফুর দুই পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ সময় মাদক কারাবারিদের হামলায় আহত হন সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর বাদশা ও কনস্টেবল মোশারফ হোসেন। তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, শফিকুল ইসলাম শফুর বিরুদ্ধে ১৯টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কালীগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮