ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাজীগঞ্জে ১৮ ঘর পুড়ে ছাই

অাকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ১২ পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাতে উপজেলার পশ্চিম কালচোঁ গ্রামের পূর্বপাড়া বেপারিবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এ ঘটনায় দমকল বাহিনীর এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বেপারিবাড়িতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। বাড়ির অধিকাংশ ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছিল।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায় ও দমকল বাহিনীকে খবর দেয়া হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল- আ. রশিদ বেপারি, বাবুল বেপারি, নূরুল আমিন বেপারি, মজিবুর রহমান বেপারি, মনির হোসেন বেপারি, সেলিম বেপারি, রফিকুল ইসলাম বেপারি, জহির বেপারি, হান্নান বেপারি, তাজুল ইসলাম বেপারি, জিতু মিয়া বেপারি ও মফিজুর রহমান বেপারি।

হাজীগঞ্জ দমকল বাহিনীর সদস্য মোতালেব তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এখনও আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন যুগান্তরকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। বাড়িটি ঘনবসতি হওয়ায় ছোট-বড় ১৮টি ঘর পুড়ে গেছে। এতে ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, সোমবার ভোরে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শুকনো খাবারসহ প্রয়োজনী জিনিসপত্র দিয়ে আসব।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন যুগান্তরকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ১২ পরিবারের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তায় রাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাজীগঞ্জে ১৮ ঘর পুড়ে ছাই

আপডেট সময় ০২:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮