ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সংলাপের ফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সংলাপের ফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সংলাপ শেষে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। সম্ভবত ৮ বা ৯ নভেম্বর। … কী দাঁড়াল? এত দলের সঙ্গে ডায়ালগ হচ্ছে- ডায়ালগের রেজাল্ট কী, ফলটা কি… সে সম্পর্কে নেত্রী নিজেই প্রেস কনফারেন্সে জানাবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপে যে যেই বক্তব্যই দিক আমরা তার রেকর্ড রাখছি। সংলাপের সারসংক্ষেপ তৈরি করা হচ্ছে। আমরা এ জন্য প্রথম থেকেই প্রস্তুতি নিচ্ছি।’

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব তারা করে সেটা নিয়েও আলোচনা হবে। সরকার কোনো চাপ অনুভব করছে না।

আগামী বুধবার আওয়ামী লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের পুনরায় সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দল ও জোটের সাথে সংলাপের সার সংক্ষেপ তৈরি করতে তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে। ঐক্যফ্রন্ট আজই নাম পাঠাবে। যেহেতু ছোট পরিসর, তালিকা ওরকমই হবে। সেটা দেখে আমাদেরটা ঠিক হবে। আলোচনার পরিসরও ছোট হবে কিনা তা এখনই বলা সম্ভব না।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির প্রসঙ্গে প্রশ্ন করতে সেতুমন্ত্রী বলেন, বিএনপি তো এ বিষয়ে কিছু বলেনি। আর তাছাড়া প্যারোলে মুক্তি হয় সাধারণত কয়েক ঘন্টার জন্য। অথবা কোনো কারাবন্দি যদি অসুস্থ হন সেক্ষেত্রে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সংলাপের ফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮