ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানকে সমর্থন দেব চীন

অাকাশ জাতীয় ডেস্ক:

পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার চীন সফরে পৌঁছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসলে তাকে এই প্রতিশ্রুতি দেয়া হয়। খবর আইআরআইয়ের।

চার দিনের সরকারি সফরে ইমরান খান শুক্রবার বেইজিং পৌঁছান এবং চীনের গ্রেটহলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ইমরান খান পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাকে খুবই জটিল বলে মন্তব্য করেন।

ইমরান খান জানান, তার সরকার গত আগস্ট মাসে ক্ষমতায় আসার পর অর্থনীতির খুব কঠিন অবস্থা পেয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ একটি আবর্তের ভেতর দিয়ে চলে। তাদের উচ্চ পয়েন্ট ও নিম্ন পয়েন্ট থাকে। কিন্তু আমাদের দেশ এই মুহূর্তে খুবই বড় দুটি ঘাটতির ভেতর দিয়ে যাচ্ছে। একটি হলো বাজেট ঘাটতি এবং অন্যটি হলো চলতি হিসাবের ঘাটতি। এজন্যই বলেছি যে, আমরা শিখতে এসেছি।

ইমরান খানের বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ও পাকিস্তান সর্বাবস্থায় বন্ধু ছিল। তবে সাংবাদিকদের সামনে তিনি কোনো আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন নি।

শি বলেন, আমি পাক-চীন সম্পর্ককে খুবই গুরুত্ব দিয়ে থাকি এবং প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কাজ করে দু’দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করতে আগ্রহী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানকে সমর্থন দেব চীন

আপডেট সময় ১১:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮