ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসামে পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আসামের তিনসুকিয়ার খেরানিতে ‌গতকাল বৃহস্পতিবার রাতে ৫ বাঙালিকে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। মৃতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। জখম হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাস এবং ধনঞ্জয় নমশূদ্র।

তিনসুকিয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ঘটনা ভাষায় প্রকাশ করতে পারছি না। যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত। এই নৃশংস আক্রমণের তীব্র নিন্দা করছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উলফার পক্ষ থেকে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে। জানা গেছে, এদিন রাতে জঙ্গিরা ওই গ্রামে হানা দেয়। তাদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ধোলা সাদিয়া সেতুর কাছে রাত আটটার দিকে পাঁচজনকে নাম ধরে ডেকে বাইরে নিয়ে আসে জঙ্গিরা। তার পর ব্রহ্মপুত্র নদের পাশে নিয়ে গুলি চালিয়ে তাঁদের হত্যা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসামে পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮