ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেলে যাবেন মোদি : রাহুল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মোদি সরকারের রাফাল কেলেঙ্কারি নিয়ে ফের বোমা ফাটালেন প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

তিনি বলেছেন, রাফাল নিয়ে এবার ফ্রান্সেও তদন্ত শুরু হতে চলেছে। আর দেশে তদন্ত শুরু হলে জেলে যাবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাফাল নিয়ে বুধবার সুপ্রিমকোর্টে একগুচ্ছ জনস্বার্থ মামলার শুনানি শুরু হয়েছে।

বাজপেয়ী সরকারের দুই মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরির সঙ্গে আইনজীবী প্রশান্ত ভূষণের আর্জি, সুপ্রিমকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত শুরু হোক। এর একদিন আগে মঙ্গলবার ইনদোরে এক সংবাদ সম্মেলনে আরও আক্রমণাÍক হয়ে হুশিয়ারি দেন কংগ্রেস সভাপতি।

রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী সব আইন ও নিয়ম ভেঙে অনিল অম্বানীকে রাফাল চুক্তির সুবিধা পাইয়ে দিয়েছেন। আর এখন ভয় পেয়ে নিজেকে বাঁচাতে চাইছেন। তাই যে সিবিআই ডিরেক্টরকে নিজে নিয়োগ করেছিলেন, তাকেই মধ্যরাত সরাতে দিলেন। কারণ তিনি রাফাল নিয়ে তদন্ত শুরু করতে চাইছিলেন। তদন্ত শুরু হলে প্রধানমন্ত্রী জেলে যাবেন। শুধু সময়ের অপেক্ষা।

রাহুল বলেন, মোদি আক্ষরিক অর্থেই দুর্নীতিগ্রস্ত। রাফাল কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে ফ্রান্সে তদন্ত শুরু হয়েছে। এ নিয়ে যেদিন ভারতে তদন্ত শুরু হবে মোদির জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না।

এদিকে রাফাল কেলেঙ্কারি নিয়ে বুধবার বেশ কয়েক জনস্বার্থ মামলা নিয়ে শুনানি শুরু হয়েছে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জসবন্ত সিনহা এবং অরুণ সৌরির রাফাল নিয়ে করা মামলা এ দিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি কেএম জোসেফের বেঞ্চে শুনানি হয়।

এ দিন এজলাসে রাফাল চুক্তির তথ্য অনলাইনে প্রকাশ করার দাবি জানান আবেদনকারীদের আইনজীবী। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, রাফাল বিষয়ে যেসব তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব, কেন্দ্রকে অবশ্যই অনলাইনে প্রকাশ করতে হবে এবং মামলাকারীদের কাছে সেই তথ্য তুলে দিতে হবে।

শুনানিকালে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ বুধবার জানতে চেয়েছে, কেন্দ্র সরকার কেন রাফালের দাম জানানোয় অপারগ, তা ১০ দিনের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেলে যাবেন মোদি : রাহুল

আপডেট সময় ০৫:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮