ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

ঘরেই তৈরি করুন মজাদার তেহারি

আকাশ নিউজ ডেস্ক:

ছাত্রছাত্রীদের খুব পছন্দের খাবার তেহারী। খুব কম মূল্যে অসাধারণ এক খাবার। কেউ মিস করতে চায় না। তবে ছাত্রছাত্রীরা ছাড়াও অনেক কর্মজীবীরা খুব পছন্দ করেন। মূল কথা হচ্ছে, তেহারী খুবই পছন্দের প্রায় সকলের। হোটেলে কম খরচে খাওয়া যায় বলে কেউ আর ঘরে চেষ্টা করে না। তবে ঘরেই যদি বানানো যায়, সেটা তো অনেক ভালো ব্যাপার। তাহলে জেনে নেয়া যাক তেহারীর কলাকৌশল।

উপকরণ: গরুর মাংস ১ কেজি, কালিজিরা চাল আধা কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, তেল আধা কাপ, রসুন বাটা আধা ১ চামচ, গরম পানি চালের দেড় গুণ, মরিচের গুঁড়া আধা চা চামচ, টক দই ১ কাপ, ধনে গুঁড়া আধা চা চামচ, শাহি জিরা আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল আধা কাপ, স্বাদ লবণ আধা চা চামচ, কাঁচা মরিচ, লবণ পরিমাণমতো, কেওড়ার জল ১ টে চামচ, জায়ফল, জয়ত্রী, এলাচ ও দারুচিনি।

প্রণালী: তেহারির মাংস ছোট করে কেটে নিন। সব মসলা, টক দই, লবণ, এলাচ ও দারচিনি দিয়ে মাংস মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তাতে মাংস দিয়ে কষিয়ে নিন। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিন। মাংস সেদ্ধ হলে অল্প ঝোল থাকতেই নামিয়ে নিন।

চাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। পাত্রে সরিষার তেল দিয়ে এলাচ-দারচিনি দিয়ে চাল দিন। একটু নেড়ে পানি ও পরিমাণমতো লবণ দিন। পোলাওয়ের পানি শুকিয়ে এলে তাওয়ার ওপর অল্প আচে ১০ মিনিট রেখে দিন। রান্না করা মাংস ও পোলাও একসঙ্গে মিশিয়ে নিন। সবশেষে কেওড়ার জল ও শাহি জিরা দিয়ে আবার কিছুক্ষণ দমে রাখুন। এবার সালাদ দিয়ে গরম গরম তেহারি পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঘরেই তৈরি করুন মজাদার তেহারি

আপডেট সময় ১২:৪৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮