ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ইমনের কথায় অপুর গান ‘তুমি বাবা, আমার বাবা’

আকাশ বিনোদন ডেস্ক:

‘মা আমার মা’ গানের পর এবার কণ্ঠশিল্পী মাসুদ অপু ‘তুমি বাবা, আমার বাবা’ শিরোনামের গান নিয়ে আসছে। সাংবাদিক নাজমুল হক ইমনের লেখা এই গানের সঙ্গীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী নিজেই।

গানটি নিয়ে কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই গানের রেকর্ড ও দৃশ্যধারণ হবে।

গানের প্রতিটি কথায় হৃদয়স্পর্শী। কথাগুলো এমন- ‘বাবা তুমি সকাল থেকে রাত/ আবদার মিটিয়ে হাসি মুখ/ আমার মাথায় তোমার হাত/ আমি জিতলেই তোমার সুখ/ হয় না তোমার তুলনা/ তুমি বাবা, আমার বাবা/ ভালবাসি তোমায় বাবা।’

গান সম্পর্কে কণ্ঠশিল্পী মাসুদ অপু বলেন, বাবাকে নিয়ে একটি গান করার ইচ্ছা আমার অনেকদিনের। গত বছর নাজমুল হক ইমন ভাইয়ের লেখা ‘মা আমার মা’ গানটি শ্রোতাদের মনে দাগ কাটে। তাই পরিকল্পনা মতো আমরা দুইজন সিদ্ধান্ত নেই এবার বাবা গান নিয়ে কাজ করব।

সেই ধারাবাহিকতায় ‘তুমি বাবা, আমার বাবা’ গান নিয়ে কাজ শুরু। চেষ্টা করছি দরদ দিয়ে গান গাওয়ার। প্রতিটি সন্তান তার বাবাকে যেমন ভালবাসে, গানে সে ভাব ফুটিয়ে তুলতে চাচ্ছি। আশা করছি, মা গানের মতো এই গানটিও পছন্দ ও ভালো লাগবে সবার।

গীতিকার সাংবাদিক নাজমুল হক ইমন বলেন, বাবা শব্দটিই যেন একটি ছায়া, নির্ভরতার জায়গা। বাবাকে নিয়ে অনেক ভালো গান আছে, সেই তালিকায় আরো একটি গান হয়তো যুক্ত হবে।

কারণ এ গানগুলো মরে না। জীবন্ত থাকে। আশা করছি, মাসুদ আপুর গানটি শ্রোতাদের ভাল লাগবে। গানের কথাগুলো আমি চেষ্টা করেছি হৃদয়স্পর্শী করার। যারা গান শুনবেন তাদের মনে গেঁথে থাকবে এটাই বিশ্বাস।

তিনি আরও বলেন, গত বছর মা দিবসে আমার লেখা ‘মা আমার মা’ গানটি মাসুদ আপু গেয়ে বেশ সাড়া ফেলে। গানটি অনেক প্রশংসিত হয়।

এবার আমি আর সঙ্গীতশিল্পী মাসুদ অপু চেষ্টা করছি ‘তুমি বাবা, আমার বাবা’ গানটি নিয়ে আরো ভালো কাজ করার। কারণ শ্রোতারা যেন বার বার গানটি শোনে সেটাই লক্ষ্য আমাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ইমনের কথায় অপুর গান ‘তুমি বাবা, আমার বাবা’

আপডেট সময় ১২:০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮