ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের সর্বোচ্চ মূর্তি উন্মোচন করল ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বের সবচেয়ে উঁচু সর্দার বল্লভভাই পাটেলের মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’ উন্মোচন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সর্দার বল্লভভাই পাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে ভারতের ‘লৌহ মানব’-এর উচ্চতম মূর্তিটি উদ্বোধন করেন মোদি।

গুজরাটের কেওড়িয়াতে নর্মদা নদীর ওপর তৈরি করা হয়েছে বল্লভভাই পাটেলের মূর্তিটি। ২৯৯০ কোটি টাকা খরচ করে মূর্তিটি তৈরি করা হয়েছে।

মূর্তির জন্য সাজানো হয়েছে ২০ হাজার বর্গমিটার। ১৮২ মিটার উচ্চতাবিশিষ্ট এ মূর্তিটি নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির দ্বিগুণ উঁচু। মূর্তিটির নকশা তৈরি করেছেন পদ্মভূষণপ্রাপ্ত স্থপতি রাম ভি সূতর।

মূর্তি তৈরি করতে ব্যবহৃত হয়েছে ৫৭০০ টন স্টিল, ২২,৫০০ টন সিমেন্ট, ১৮,৫০০ টন স্টিল রড এবং ১৮.৫ লাখ কেজি ব্রোঞ্জ ক্ল্যাডিং। মূর্তির ১৫৩ মিটার উচ্চতায় রয়েছে গ্যালারি।

মূর্তি উদ্বোধনের আগে মোদি জানান, এই দিনটির জন্যই তিনি অপেক্ষা করেছিলেন। আজকের দিনটি ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বের সর্বোচ্চ মূর্তি উন্মোচন করল ভারত

আপডেট সময় ১০:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮