ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোন গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘মাননীয় বিচারপতি কোন গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে আপনি এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন তা আমরা জানতে চাই, আপনার এই পর্যবেক্ষণ বাঙালি জাতি কোনদিন মেনে নেবে না। এই পর্যবেক্ষণ আপনাকে বাদ দিতে হবে।’

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ এই আলোচনার আয়োজন করে। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘আমাদের জাতির পিতা একাধিক নয়, আমাদের জাতির পিতা একজন। ফলে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ে ‘ফাদারস অব দ্য নেশন’ বলতে আপনি কী বুঝিয়েছেন তাও জানতে চাই। ’

হানিফ বলেন, ‘মীমাংসিত বিষয় নিয়ে বির্তক সৃষ্টি করার কোনো অধিকার আপনার নেই। আমাদের মুক্তিযুদ্ধ,আমাদের স্বাধীনতা এই সব মীমাংসিত বিষয় এইগুলো নিয়ে বিতর্ক র্সষ্টি করবেন না। ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে সংসদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন তাতে আমরা কিছু বলিনি, কিন্তু পর্যবেক্ষণের নামে আপনি যা করেছেন সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে হানিফ বলেন, ‘অবশেষে আপনারা শিকার করলেন যে মেজর জিয়া অবৈধ শাসক ছিলেন। কারণ আপনি ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংসদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার রায়কে ঐতিহাসিক হিসেবে ঘোষণা দিয়েছেন। সে রায়ে আরো বলা হয়েছে মেজর জিয়া অবৈধ শাসক ছিলেন। যদি আপনাদের দলনেতা অবৈধ হয় তাহলে তার হাতে গড়া দলটিও অবৈধ হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোন গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন: হানিফ

আপডেট সময় ০১:১৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭