ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিমানবন্দরে ইয়াবাসহ আ’লীগ নেত্রী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার বিমানবন্দর থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগের এক নেত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরে তল্লাশির সময় তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটক খোরশিদা উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ের ফজল করিমের মেয়ে ও ওই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নেত্রী বলে জানা গেছে।

পুলিশ জানায়, কক্সবাজার বিমানবন্দরে বিকালে নভোএয়ার ফ্লাইটের যাত্রী ছিলেন খোরশিদা। যথারীতি ঢাকার উদ্দেশে আকাশপথে যাত্রার জন্য বিমানবন্দরের প্রথম গেট দিয়ে ঢোকার পথে তল্লাশি চালায় কর্তৃপক্ষ।

এ সময় তার ভ্যানিটিব্যাগে পাওয়া যায় ১ হাজার ৯২৫ পিস ইয়াবা। পরে বিষয়টি কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে অবগত করেন দায়িত্বরত পুলিশ।

একপর্যায়ে সদর মডেল থানার উপপরিদর্শক সনৎ বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে ইয়াবাসহ তাকে থানা হেফাজতে নিয়ে যায়। সনৎ বড়ুয়া জানান, বিমানবন্দরে তল্লাশিকালে তার ব্যবহৃত ভ্যানিটিব্যাগে এসব ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

বিমানবন্দরে ইয়াবাসহ আ’লীগ নেত্রী আটক

আপডেট সময় ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮