ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

বাচ্চুহীন এলআরবির প্রথম কনসার্ট বুধবার

আকাশ বিনোদন ডেস্ক:

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর প্রথমবারের মত কনসার্টে অংশগ্রহণ করবে এলআরবি। ৩১ অক্টোবর, বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পারফর্ম করবে ব্যান্ডটি। ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে এলআরবির ম্যানেজার ও সাউন্ড ইঞ্জিনিয়ার শামিম।

শামিম বলেন, ‘কনসার্টে ‘চলো বদলে যাই’ এবং ‘উড়াল দিব আকাশে’ গান দুটি ট্রিবিউট হিসেবে বাজাবো আমরা। বাচ্চু ভাইয়ের গান গাইবে দর্শকরাই। এছাড়া এই কনসার্টে অন্যান্য শিল্পীরাও গাইবেন। আমরা একজন ভোকাল নেওয়ার কথা চিন্তা করেছি। সেটার জন্য আরও সময় লাগবে।’

প্রয়াত আইয়ুব বাচ্চু ‘গান বাংলা’র আয়োজনে রংপুরে ১৬ অক্টোবর তার শেষ কনসার্ট ‘শেকড়ের সন্ধানে’ শোতে পারফর্ম করেছেন। এরপর এই সিরিজের আরো ৭টি কনসার্টে পারফর্ম করার কথা ছিল তার। আইয়ুব বাচ্চু যে গান আর গিটারের সুর পৃথিবীতে রেখে গেছেন, সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই আয়োজকদের অনুরোধে ‘এলআরবি’র ৪ সদস্য স্বপন (বেইজ), শামিম (ম্যানেজার, সাউন্ড ইঞ্জিনিয়ার), মাসুদ (সেকেন্ড লাইন গিটার) এবং রোমেল (ড্রামস) এই সিরিজ কনসার্টগুলোতে পারফর্ম করবেন।

প্রসঙ্গত, ১৮ অক্টোবর, বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয় আইয়ুব বাচ্চুকে। তখন তিনি অচেতন ছিলেন। ৯টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

বাচ্চুহীন এলআরবির প্রথম কনসার্ট বুধবার

আপডেট সময় ০২:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮