ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের পরমাণু অস্ত্র কখনোই ছাড়বে না উত্তর কোরিয়া, কিমের বোনের ঘোষণা গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু ইউনিয়ন লেভেলে এখন সাংবাদিক কার্ড পাওয়া যায়: জয়নুল আবেদীন ফারুক পুনর্বিন্যাসের জন্য ২ হাজার ৪০০ প্রকল্প পর্যালোচনা করছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হবে: মায়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মেয়া। জামালপুরের মেলান্দহ উপজেলার পাইলট প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন। বন্যা কবলিত এলাকায় ঢেউটিন ও অর্থ বরাদ্দ দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বন্যার্ত মানুষের দুঃখ-কষ্ট দূর না হওয়া পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে।

মায়া বলেন, বন্যায় প্রচুর রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব রাস্তাঘাট মেরামত করা হবে। এ জন্য সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করবে। ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না বলে মন্ত্রী উল্লেখ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, জামালপুরে এ পর্যন্ত ২ হাজার মেট্রিক টন চাল ও নগদ ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ দেয়া হবে বলে মন্ত্রী বন্যার্তদের আশ্বস্ত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে কাউকে না খেয়ে কষ্ট করতে দেয়া হবে না। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষের কাছে ত্রাণ সমাগ্রী পৌছানো নিশ্চিত করতে তিনি জামালপুরের জেলা প্রশাসককে নির্দেশনা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষ্ণগহ্বরের চারপাশে অস্বাভাবিক ধুলার মেঘ

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হবে: মায়া

আপডেট সময় ১২:৪১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭