ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডিএমএস থেকে আসছে আসিফের লোকজ গান

আকাশ বিনোদন ডেস্ক:

‘মানুষ মইরা গেলে কদর বাইড়া যায়, বাইচ্চা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়’- এমন কথার একটি লোকজ ধারার গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন পাগল হাসান এবং সঙ্গীত পরিচালনা করেছেন মনি জামান। এরই মধ্যে মানিকগঞ্জ জয়মণ্ডপে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন খায়রুল পাপন।

ভিডিওতে একদল বাউলের সঙ্গে অংশ নিয়েছেন আসিফ আকবর। ৩০ অক্টোবর দেশের আলোচিত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ফোক ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’ থেকে গানটি প্রকাশ করা হবে।

নতুন এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘লোকজ ধারার গান এটি। জীবিত থাকতে মানুষকে মূল্যায়ন করা উচিত। যদি কোনো গুণী ব্যক্তি জীবিত থাকতে তার কাজের মূল্যায়ন না পায় কিংবা মরার পর মূল্যায়ন পায় তাহলে সেটির কোনো মূল্য নেই।

কারণ যাকে মূল্যায়ন করা হল তিনি তো আর সেটি দেখছেন না। ঠিক এ বিষয়টি আমাদের দেশে ঘটে থাকে। গানের এসব বিষয়ই ফুটে উঠেছে। খুব সুন্দর একটি গান ও ভিডিও হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএমএস থেকে আসছে আসিফের লোকজ গান

আপডেট সময় ১২:১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮