ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

দিন বদলের সনদ বাস্তবায়ন করেছি: সংসদে প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক: 

দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দিন বদলের সনদ বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দশম জাতীয় সংসদের ২৩তম ও শেষ অধিবেশনের সমাপনী বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এই দেশের মানুষের হাতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রাণ হারাতে হয়েছে। আমিও হারিয়েছি আমার মা-বাবাসহ স্বজনদের। এরপর ১৯৮১ সালে যখন আওয়ামী লীগ আবার আমাকে দলের সভাপতি নির্বাচিত করেছে, তখন থেকেই দেশের মানুষের উন্নয়নের জন্য চিন্তা করেছি। যখন ক্ষমতায় ছিলাম না, তখনও পরিকল্পনা করেছি, ক্ষমতায় এলে কিভাবে দেশের মানুষের উন্নয়ন করা যায়। এ নিয়ে অনেক লেখাও আছে আমার।

শেখ হাসিনা বলেন, সেই পরিকল্পনা অনুযায়ীই আমরা ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করেছি। আজ দেশের মানুষ তার সুফল পাচ্ছে। এতবড় বাজেট এখন দেশের, একসময় দেশের মানুষ চিন্তাও করতে পারেনি। আজ দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে। শিল্প খাত এগিয়ে যাচ্ছে। কর্মসংস্থান তৈরি হচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেওয়ায় কটূক্তি শুনতে হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার পর সব উন্নয়ন হয়েছে। সব কটূক্তির পরও ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজ আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি।

এর আগে, বক্তব্যের শুরুতেই জাতির পিতাসহ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, সরকারের মেয়াদ শেষের দিকে চলে এসেছে। এটাই হতে যাচ্ছে চলতি সংসদের শেষ অধিবেশন। কোনো ধরনের দুর্ঘটনা-দুর্যোগ না হলে এটিই হবে চলতি সংসদে শেষ অধিবেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

দিন বদলের সনদ বাস্তবায়ন করেছি: সংসদে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮