ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী একই দিনে তিন প্রজন্মের বিদায় সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারামারি নয়, খেলাটা উপভোগ করুন’; শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেফতার

পরিবহন ধর্মঘটে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সংসদে ক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিবহন ধর্মঘটের নামে সারা দেশে শ্রমিকদের নৈরাজ্য চলছে অভিযোগ করে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান।

এ বিষয়ে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

সংসদের শুরুতে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে পরিবহন ধর্মঘটের প্রসঙ্গ তুলে পীর ফজলুর রহমান বলেন, এই সংসদে পাস করা সড়ক পরিবহন আইনের কিছু ধারা পরিবর্তনের দাবিতে গত দুই দিন থেকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করছে। এই অবরোধের নামে শ্রমিকদের কেউ কেউ নৈরাজ্য সৃষ্টি করছে। বিভিন্ন স্থানে যাত্রী ও চালকদের মুখে পোড়া মোবিল মেখে দেয়া হয়েছে।

তিনি বলেন, একটি অসুস্থ শিশুকে হাসাপাতালে নেয়ার সময় অ্যাম্বুলেন্স আটকে দেয়ায় শিশুটি মারা গেছে। এই অবরোধে সারা দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অবরোধের নামে মানুষের আত্মমর্যাদায় যারা আঘাত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীরব রয়েছে। এই ঘটনা আমাদের আহত করেছে। আমি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

পরিবহন ধর্মঘটে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সংসদে ক্ষোভ

আপডেট সময় ০৯:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮