ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই : চিফ হুইপ

অস্ট্রেলিয়াকে পাকিস্তানের হোয়াইটওয়াশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিন টির কোনোটাতেই জয়ের দেখা পেল না অস্ট্রেলিয়া। টেস্টে সিরিজ হাত ছাড়া করার পর এবার টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো অজিরা।

রবিবার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৩৩ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

দুবাইতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে হাফ-সেঞ্চুরি করেন বাবর আজম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে ফারহানের ব্যাট থেকে। হাফিজ করেন ৩২ রান।

১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। হাসান আলী আর শাদব খানের বোলিং তোপে ১১৭ রানে অলআউট হয় অতিথিরা। দলের হয়ে ২০ রান করতে পেরেছিলেন অ্যালেক্স ক্যারি। আর ২০ পেরিয়ে ২১ রান করতে পেরেছেন মার্শ। বাকিরা সবাই ২০ এর ঘর পার হবার আগেই সাজঘরে ফেরেন।

পাকিস্তানের পক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শাদাব খান। তিন ম্যাচ দুই ফিফটিতে সিরিজ সেরার পুরস্কার জেতেন বাবর আজম।

Tag :
আপলোডকারীর তথ্য

মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু

অস্ট্রেলিয়াকে পাকিস্তানের হোয়াইটওয়াশ

আপডেট সময় ০২:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮