ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিপিএলে এবার আসছেন না রশিদ-ব্রাভোসহ এক ঝাঁক তারকা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জাতীয় সংসদ নির্বাচনের কারণে নভেম্বরের পরিবর্তে জানুয়ারিতে বিপিএল শুরু হবে। সূচি পরিবর্তনের কারণে বিশ্বের তারকা ক্রিকেটারদের হারাচ্ছে বিপিএল।

যে সময়ে বিপিএল অনুষ্ঠিত হবে ঠিক একই সময়ে চলমান থাকবে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ টুর্নামেন্ট। ১৯ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ। বিপিএল এবং বিগব্যাশ টুর্নামেন্ট একি সঙ্গে হওয়ায় বিপিএলের জনপ্রিয়তায় ভাটা পড়বে। এমনটিই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

বিগ ব্যাশে খেলার কারণে বিপিএলে পাওয়া যাবে না আফগানিস্তানের রশিদ খান, মুজিব-উর রহমান এবং মোহাম্মদ নবিকে। যে কারণে তাদের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও রাখা হয়নি।

বিপিএলের আগের আসরগুলোতে নিয়মিতই খেলেছেন ক্যারিবীয় ক্রিকেটার ড্যারেন স্যামি, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, ডোয়াইন স্মিথদের মতো ক্রিকেটাররা। কিন্তু এবার বিগ ব্যাশের কারণে নেই ক্যারিবীয় এই ক্রিকেটাররা।

বিগ ব্যাশের কারণে বিপিএলে খেলতে পারবেন না ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, জস বাটলার, বেন স্টোকস, ইয়ন মরগ্যানরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থাকার কারণেই পাকিস্তানের জাতীয় দলের কোনো ক্রিকেটারকেও পাবে না বিপিএল। শুধু তাই নয়, শ্রীলংকার বিপক্ষে খেলা থাকায় নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বিপিএলে এবার আসছেন না রশিদ-ব্রাভোসহ এক ঝাঁক তারকা

আপডেট সময় ১২:৩১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮