ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রে ইহুদী উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিট্সবার্গ শহরে শনিবার ইহুদী ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়ে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এ বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্যও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০ টার দিকে একজন বন্দুকধারী স্কুইরেল হিল এলাকার ‘ট্রি অব লাইফ’ নামক একটি উপাসনালয়ে প্রবেশ করে ও গুলিবর্ষণ শুরু করে। গুলি চালনার সময় বন্দুকধারী চিৎকার করে বলছিলো যে, ‘সব ইহুদীদের মরতে হবে।’ হামলার কিছু পরেই পুলিশ সেখানে উপস্থিত হয়।

পুলিশ জানিয়েছে, উপাসনালয়ে হামলা চালানো বন্দুকধারী ব্যক্তি আত্মসমর্পণ করেছে। সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান তিনি এ ঘটনাটি নজরে রাখছেন। এছাড়াও তিনি স্কুইরেল হিল এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। – বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ইহুদী উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৮

আপডেট সময় ১২:০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮