ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

দুষ্ট লোক ইভিএম সিস্টেমে ঢুকে ক্ষতির চেষ্টা করবে: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা বলেছেন, দুষ্ট লোক ইভিএম সিস্টেমে ঢুকে ক্ষতি করতে চেষ্টা করবে। প্রশাসনের কাজ হবে সেটা প্রতিহত করা। সেভাবে জনবল গড়ে তোলা হবে।

শনিবার বেলা সোড়ে ১১টায় খুলনা মহানগরীর পাবলিক হল (জিয়া হল) চত্বরে ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পদ্ধতিতে আমাদের দেশে কী না হয়। সে অবস্থার উন্নতির লক্ষ্যে এই ইভিএম। যা সবার সহযোগিতায় চালু হবে। বিভিন্ন দেশে এটা সফলভাবে চালু আছে।

তিনি বলেন, ইভিএম সম্বন্ধে বিভিন্ন মাধ্যমে জনতাকে বুঝানোর পরই এটি চালু হবে।

ইভিএম ক্ষতিকর কোনো পদ্ধতি নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ইভিএম গ্রহণযোগ্য অবস্থায় নিতে প্রচার চালানো হচ্ছে। ইভিএম ক্ষতিকর কোনো পদ্ধতি নয়; বরং সময় ও অর্থ সাশ্রয়ী। এখন ইভিএম সম্বন্ধে ভোটারদের সচেতনতা জরুরি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়। তবে শুধু নির্দিষ্ট এলাকার ভোটাররা ভোট দিতে পারছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল

দুষ্ট লোক ইভিএম সিস্টেমে ঢুকে ক্ষতির চেষ্টা করবে: সিইসি

আপডেট সময় ০৬:০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮