ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিতে আসিম নামে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় যুবকরা। দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার দারুল উলুম ফরিদিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার মাদ্রাসার কয়েকজন শিশু-কিশোর ছাত্র মিলে পাশের মাঠে খেলাধুলা করছিল। তখন স্থানীয় কয়েকজন যুবক এসে তাদের ওপর হামলা করে।

সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, হামলার শিকার ছাত্ররা মাদ্রাসার ভেতরে দৌড়ে চলে যায়। তবে আসিম হামলাকারীদের হাতে আটকা পড়লে তাকে ধরে মোটরসাইকেলের সঙ্গে তার মাথা ধাক্কা দেয়া হয়।

এতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আসিম। তখন হামলাকারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক আলী জোহর জানান, আসিম হিফজ বিভাগে পড়তো এবং খুবই মেধাবী ছাত্র ছিল। তাদের মাদ্রাসা এবং একটি মসজিদ মিলে যে জায়গাটি রয়েছে সেটি স্থানীয় কিছু লোক দখলের জন্য বহুদিন ধরে পায়তারা করছে। মাঝে মাঝে কিছু যুবক মাদ্রাসার উঠানে এসে জুয়া খেলে। কখনো মদের বোতল ছুঁড়ে মারে। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, কোনো কুচক্রী মহল যুবকদেরকে উস্কিয়ে দিয়ে মাদ্রাসাকে কেন্দ্র করে বিবাদ তৈরির মাধ্যমে এটা দখল করতে চায়।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এবং ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি পুলিশ ও দিল্লির গভর্নরকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করার অনুরোধ করেছেন।

হামলায় জড়িত ৪ জনকে আটক করে সংশোধনী কেন্দ্রে নেয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৩:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮