ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কেন ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান খাশোগির বাগদত্তার?

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে দিয়েছেন নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির প্রেমিকা খাদিজা সেনগিজ।

খাদিজা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প নিহত খাশোগির হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে তেমন তৎপর নন। আমেরিকার জনমতকে প্রভাবিত করার উদ্দেশ্যে তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে অভিযোগ করেছেন।

তুরস্কের টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, খাশোগি হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিকতা নিয়ে সন্দেহ রয়েছে তার।

খাদিজা বলেন, ঘটনার শুরুতে খাশোগির ব্যাপারে সৌদি আরবের অস্বীকৃতি ও এতে তাল মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নানা মন্তব্যের কারণে তার ওপর আস্থা নেই। সাক্ষাৎকারের সময় কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, খাশোগিকে ছাড়া নিজেকে আমি অন্ধকারের মধ্য দেখতে পাই, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়।

খাদিজা বলেন, এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে সর্বনিম্ন পর্যায়ের-সবাইকে যেন বিচার করা করা এবং শাস্তি হয়-এটাই আমার দাবি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো সৌদি কর্মকর্তার তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তবে খাশোগির মরদেহ খুঁজে পাওয়া গেলেও দাফনে যোগ দিতে তার সৌদি আরবে যাওয়া অনিশ্চিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কেন ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান খাশোগির বাগদত্তার?

আপডেট সময় ০২:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮