ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী

ইসরায়েলের গুলিতে নিহত ৫ ফিলিস্তিনি, গাজায় রকেট হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে সরাসরি গুলি চালিয়ে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। এছাড়া শনিবার ভোরে গাজার অন্তত ৮০টি স্থানে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আল জাজিরার।

মিশরের মধ্যস্থতায় কয়েক মাস ধরে চলা সীমান্ত-সংঘর্ষ বন্ধে একটি চুক্তির জন্য আলোচনা চলমান সত্ত্বেও এই ধরণের সংঘর্ষ সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘গতরাতে গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে।’

বিবৃতিতে ৩০টির মতো রকেট হামলা চালানোর কথা বলা হয়েছে। ইসরাইলের চিকিৎসকরা জানান, ফিলিস্তিনিদের রকেট হামলায় সাত বেসামরিক লোককে চিকিৎসা দেয়া হয়েছে। হামলার আকস্মিকতায় তারা মানসিক আঘাত পেয়েছে।

রকেট হামলার জবাবে ইসরাইলের জঙ্গি বিমান, হেলিকপ্টার ও ড্রোন বিমান গাজায় হামাসের আনুমানিক ৮০টি আস্তানায় হামলা চালিয়েছে। তবে এই হামলার কারণে গাজায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে হামাস ইসরাইলে রকেট হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

ইসরায়েলের গুলিতে নিহত ৫ ফিলিস্তিনি, গাজায় রকেট হামলা

আপডেট সময় ০২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮