ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বোরকা পরে ঘরে ঢুকে আ.লীগ নেতাকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বরগুনা সদর উপজেলার চালিতাতলী এলাকায় খলিলুর রহমান (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে ঘরের সিঁধ কেটে প্রবেশ করে তাকে হত্যা করে।

নিহত খলিল বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

নিহতের স্ত্রী লিলি বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে সিঁধ কেটে বোরকা পরিহিত চার পাঁচজন লোক তাদের ঘরে ঢুকেন। এসময় তার স্বামী ও তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় প্রথমে তার পরে স্বামী খলিলুর রহমানের হাত পা ও মুখমণ্ডল বেঁধে ফেলেন।

খলিলুর রহমানের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে প্রতিবেশীরা টের পেয়ে লিলি বেগমের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খলিলের মরদেহ উদ্ধার করে। নিহতের খলিলুর রহমানের তিন ছেলে ঢাকায় থাকেন। এছাড়া তার দুই মেয়ে মেয়ে শ্বশুর বাড়িতে বসবাস করেন। বৃদ্ধ দম্পতি গ্রামের ওই বাড়িতেই বসবাস করতেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বোরকা পরে ঘরে ঢুকে আ.লীগ নেতাকে হত্যা

আপডেট সময় ০২:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮