ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা পৌনে বারোটার দিকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে পৌছান। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ‘স্বপ্নের ঠিকানা’র ঠিকানার চাবি ও দলিল তুলে দেবেন প্রধানমন্ত্রী। তার এই সফরকালে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় ১৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়াও আরও বেশকয়েকটি প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রকল্পগুলো হচ্ছে, পটুয়াখালী সরকারি কলেজে নবনির্মিত ১৩২ আসনবিশিষ্ট পাঁচতলা ছাত্রীনিবাস নির্মাণ, কুয়াকাটা খানাবাদ কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, পটুয়াখালী সরকারি কলেজে নবনির্মিত একাডেমিক কাম-এক্সামিনেশন হল নির্মাণ, জালাল উদ্দিন কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, সুবিদখালী ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, দুমকি জনতা ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, দুমকি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, মির্জাগঞ্জ ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র, ক্ষমতা ১০/১৪ এমভিএ, হাজি আক্কেল আলী হাওলাদার কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, ইসহাক মডেল ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, পায়রা সমুদ্রবন্দরের শেখ হাসিনা সড়ক, সার্ভিস জেটি, মসজিদ, পায়রা অফিসার্স গেস্ট হাউজ ও স্টাফ ডরমিটরির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া পটুয়াখালী সরকারি কলেজের পাঁচতলা বিজ্ঞান ভবন, শ্রীমান্ত নদীতে ৯৬ মিটার সেতু, পটুয়াখালী জেলার কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র (তৃতীয় পর্ব) প্রকল্পের আওতায় দুটি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এবং পায়রাবন্দর প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসন এলাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিকাল তিনটায় তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস

কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮