ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুককে পাঁচ কোটি টাকা জরিমানা

আকাশ আইসিটি ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের ডাটা প্রটেকশন পর্যবেক্ষক। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার মত। ক্যামব্রিজ অ্যানালিটিকাল কেলেঙ্কারি ইস্যুতে এই জরিমানা করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে পর্যবেক্ষক প্রতিষ্ঠান ইনফরমেশন কমিশনার্স অফিস (আইসিও) এক বিবৃতিতে বলেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে নিয়ম না মেনে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করেছে ফেসবুক। পরিষ্কার কোনও বক্তব্য ছাড়াই অ্যাপ ডেভেলপারদেরকে গ্রাহকদের তথ্যে প্রবেশের অনুমতি দেয় প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে আইসিও আরও বলেছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ফেসবুক। তারা অ্যাপ ডেভেলপারদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি।

এদিকে ফেসবুক এক বিবৃতিতে জানায়, তারা জরিমানার বিষয়ে আপিল করবে। প্রতিষ্ঠানটির বক্তব্য, আইসিও-এর প্রতিবেদনের কিছু বিষয়ে দ্বিমত রয়েছে তাদের। তারা আগেও বলেছে, এ বিষয়ে আরও আগে তদন্ত করার দরকার ছিল এবং ২০১৫ সালেই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। খবর: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুককে পাঁচ কোটি টাকা জরিমানা

আপডেট সময় ০১:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮